Edex-China 100 Scholar Initiative 2026

Study in China with Full Scholarship

By Edex Editorial Team

Edex-China 100 Scholars Initiative বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালে চীনে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে নেয়া একটি বিশেষ ইনিশিয়েটিভ/উদ্যোগ।
এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের CSC,Proviencial Govermnet ও University ফুল স্কলারশিপ (Bachelor’s, Master’s ও PhD) প্রাপ্তির জন্য সম্পূর্ণ গাইডলাইন ও সহায়তা প্রদান করা। 
নির্বাচিত শিক্ষার্থীদের ১০% এঁর জন্য রয়েছে বিশেষ প্রয়োজনভিত্তিক সাপোর্ট, যেমন নির্বাচিত ৫ জন এর জন্য সার্ভিস চার্জ ফ্রি এবং নির্বাচিত বিশেষ ৫ জন এর জন্য ফ্রি সার্ভিস চার্জ+মেডিকেল,+ভিসা+চীনে যাওয়ার বিমান টিকিট ফ্রি কভার করা।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সীমিত খরচে চীনে উচ্চশিক্ষা অর্জন করে চীন সহ বৈশ্বিক ক্যারিয়ার গঠন করতে পারবে এটাই আমাদের চাওয়া।

প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগণ,

আসসালামু আলাইকুম,

চীনে দীর্ঘ একাডেমিক, গবেষণা ও শিক্ষার্থী মেন্টরশিপের অভিজ্ঞতা থেকে খুব কাছ থেকে দেখেছি একটি সঠিক সিদ্ধান্ত একজন শিক্ষার্থীর জীবনকে কীভাবে আমূল বদলে দিতে পারে। সেই অভিজ্ঞতা ও দায়বদ্ধতা থেকেই আমি গভীরভাবে উপলব্ধি করেছি যে বাংলাদেশের তরুণরা মেধা ও সম্ভাবনায় কোনো অংশে কম নয়, কেবল প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পিত প্রস্তুতি।

এই বিশ্বাস থেকেই আমরা শুরু করেছি Edex-China 100 Scholars Initiative 2026, যার মূল উদ্দেশ্য বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল স্কলারশিপে (Bachelor’s, Master’s ও PhD) উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।

এই প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের CSC, Provincial Government ও University Scholarship পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে পূর্ণাঙ্গ গাইডলাইন ও সহায়তা দিয়ে থাকি যার মধ্যে রয়েছে প্রোফাইল এনালাইসিস, গ্যাপ আইডেন্টিফিকেশন, SOP, CV ও রিসার্চ প্রপোজাল প্রস্তুত, সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য পারসনালাইজড রোডম্যাপ ডিজাইন।

আমি বিশ্বাস করি, একটি সঠিক সুযোগ একজন শিক্ষার্থীর জীবন, তার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তাই এই উদ্যোগে মানবিক দায়বদ্ধতা থেকে নির্বাচিত ১০% শিক্ষার্থীর জন্য বিশেষ সাপোর্ট রাখা হয়েছে, যেখানে কয়েকজনকে সম্পূর্ণ সার্ভিস চার্জ ফ্রি এবং আরও কিছু শিক্ষার্থীকে সার্ভিস চার্জসহ মেডিকেল, ভিসা ও বিমান টিকিট ফ্রি সুবিধা দেওয়া হবে, যেন আর্থিক সীমাবদ্ধতা কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়।

যোগ্যতা অর্জন করে ছড়িয়ে পড়ুন বিশ্বময় ।

বিনীত 

ড. মোঃ একরাম হোসেন
Founder & Chief Consultant
Edex Global Nexus

ড. মোঃ একরাম হোসেন

চীনে ফুল ফ্রি স্কলারশিপের সুবিধাসমূহ: 

  • পূর্ণ টিউশন ফি covered
  • ডরমিটরি/ক্যাম্পাস আবাসন
  • মাসিক স্টাইপেন্ড
  • মেডিকেল ইনস্যুরেন্স(ফ্রি)
  • রিসার্চ সাপোর্ট, সুপারভাইজার গাইডেন্স
  • ক্যাম্পাসসুবিধা, লাইব্রেরি, ল্যাব, জিম, স্পোর্টস সুবিধা ইত্যাদি
  • টেক্সটবুকও কোর্স সামগ্রী (আংশিকভাবে ফ্রি)
  • রিসার্চ সাপোর্ট ফান্ড (মাস্টার্স  ও পিএইচডি)
  • চীনাভাষা শেখার সুযোগ ও সংস্কৃতি, ইতিহাস, ঐতিহাসিক স্থান ভ্রমণের সুযোগ

Full Scholarship Amount Provided in China

Degree level

Monthly Stipend* (Chinese Govt.-CSC)

Monthly Stipend* (Proviencial Govt. Funded)

Monthly Stipend* (University Funded)

Undergraduate

CN¥ 2,500 ≈

BD৳ প্রায় ৪৩,০০০

¥ ১,০০০–১,৫০০ ≈

৳ ১৭,০০০–২৬,০০০

¥ ১,০০০–১,৫০০ ≈ ৳ ১৭,০০০–২৬,০০০

Masters

CN¥ 3,000 ≈

BD৳ প্রায় ৫১,০০০

¥ ১,৫০০–২,০০০ ≈

৳ ২৬,০০০–৩৫,০০০

¥ ১,৫০০–২,০০০ ≈ ৳ ২৬,০০০–৩৫,০০০

PhD

CN¥ 3,500 ≈

BD৳ প্রায় ৬০,০০০

¥ ২,০০০–২,৫০০ ≈

৳ ৩৫,০০০–৪৩,০০০

¥ ২,০০০–২,৫০০ ≈ ৳ ৩৫,০০০–৪৩,০০০

N.B. * Marked ones are approximate amount, 1CNY = 17+ BDT (Dec. 2025)

 

চীনে পড়াশুনা করার সুযোগ সুবিধা : 

১। বাংলাদেশের অনেক নিকটে ২-৩ ঘন্টার ফ্লাইট [বাংলাদেশ বিমান, USBangla এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন এয়ারলাইন্স]

২। চীনে থাকা কালীন পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সুযোগ 

৩। জীবনযাত্রা ও খাবারের খরচ তুলনামূলক কম – ক্যাম্পাস কার্ড দিয়ে ৩ বেলা খাবার স্টুডেন্ট ক্যাফেটেরিয়ায় খাবার খাওয়া যায়।

৪। স্টুডেন্ট ক্যাফেটেরিয়ায় হালাল খাবারের আলাদা ব্যবস্থা আছে

৫। পরিবহন খরচ কম, Transportation Card দিয়ে সাশ্রয়ী মূল্যে মেট্রো/বাস/ ব্যবহার করা যায় তাছাড়াও  ই-বাইক দিয়ে খুব কম ব্যয়ে যাতায়াত করা যায়।

৬। নিরাপদ, আধুনিক, উন্নত ক্যাম্পাস ও আন্তর্জাতিক মানের পড়াশুনা ও মান সম্পন্ন জীবনযাপন 

৭। বিশ্ববিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে, শহর ভেদে  পার্ট-টাইম সুযোগ

৮। বিশ্ববিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে, পড়াশোনা শেষে বা পাশাপাশি ব্যবসা করা/ ব্যবসা দাঁড় করানোর সুযোগ 

৯। পড়াশোনা শেষে চীনা/বিদেশী  বহুজাতিক কোম্পানীতে চাকরি করার সুযোগ 

১০। পড়াশোনা শেষে, পরবর্তী শিক্ষা/ক্যারিয়ারের জন্য ইউরোপ/আমেরিকা/অস্ট্রেলিয়ায় মাইগ্রেশন এর সুযোগ 

১১। বিশ্বের প্রায় ১২০ এর ও অধিক দেশের ছাত্র ছাত্রী ও পেশাজীবীদের সাথে নেটওয়ার্ক ও বন্ধুত্বের সুযোগ  

 

বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য যোগ্যতা : 

বয়সের সীমা: চীনা সরকারী স্কলারশিপ (CSC Scholarship) অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদে জন্য 

১. ব্যাচেলর (Bachelor) প্রোগ্রাম:

  • আবেদনকারীর বয়স সর্বাধিক ২৫ বছর।

২. মাস্টার্স (Master) প্রোগ্রাম:

  • আবেদনকারীর বয়স সর্বাধিক ৩৫ বছর।

৩. পিএইচডি (PhD) প্রোগ্রাম:

  • আবেদনকারীর বয়স সর্বাধিক ৪০ বছর।

নোট:

  • এই বয়স গণনা সাধারণত আবেদন করার বছরের ১ জানুয়ারির ভিত্তিতে করা হয়।
  • কিছু বিশ্ববিদ্যালয় বা বিশেষ প্রোগ্রামের ক্ষেত্রে আলাদা শর্ত থাকতে পারে।

ভাষাগত যোগ্যতা:

  • IELTS: ন্যূনতম 5.5
  • TOEFL (iBT): ন্যূনতম 80
  • MOI (Medium of Instruction) সার্টিফিকেটও গ্রহণযোগ্য।
  • Chinese-taught programs এর জন্য:
  • HSK Level 4 বা তার বেশি (বিষয়ভেদে পার্থক্য থাকতে পারে)।

একাডেমিক যোগ্যতাঃ 

১. ব্যাচেলর (Bachelor) প্রোগ্রাম:

  • আবেদনকারীর উচ্চমাধ্যমিক / এইচএসসি সমমানের সনদপত্র থাকতে হবে।
  • সাধারণত কমপক্ষে CGPA প্রায় 3.0/5.0 বা তার সমতুল্য 65%প্রয়োজন।

২. মাস্টার্স (Master) প্রোগ্রাম:

  • আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
  • সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার অভিজ্ঞতা।
  • সাধারণত CGPA 3.0–3.5/4.0 বা 70% এর বেশি প্রয়োজন।

৩. পিএইচডি (PhD) প্রোগ্রাম:

  • আবেদনকারীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
  • গবেষণার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • সংশ্লিষ্ট বিষয়ে শক্তিশালী একাডেমিক রেকর্ড এবং গবেষণা পরিকল্পনা থাকতে হবে।

নোট:

  • বিশ্ববিদ্যালয়ভিত্তিক কিছু প্রোগ্রামে যোগ্যতার শর্ত ভিন্ন হতে পারে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট : 

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

Document’s Check List for Application in China in 2026:

  1. Recent passport-sized photo (Soft Copy)
  2. China Scholastic Competency Assessment (CSCA) Certificate [For Bachelor’s Applicant]
  3. 2-3 Min. Intro Video [For Bachelor’s Applicant]
  4. Non-criminal record/ Police Clearance certificate (Obtained within 6 months)
  5. Foreign Physical Examination/Medical Test Report
  6. A well-written Academic CV
  7. Study Plan/SOP
  8. Research Proposal [For Master’s and PhD Applicant]
  9. Two Recommendation Letters (From Professor or Associate Professor) [For Master’s and PhD Applicants, Bachelor’s students should get from College teachers/Principle]
  10. Last degree Certificate and Transcript (apostille and notarized) [For Bachelor’s-SSC+HSC; For Master’s-Bachelor’s and For PhD-Bachelor’s +Masters]
  11. Passport Information Page Copy
  12. Language proficiency certificate (Chinese/English/MOI)
  13. Undergraduate/Postgraduate Thesis/Final Project [For Master’s and PhD Applicant]
  14. Published Research Articles (First Page) [For Master’s and PhD Applicant]
  15. Any other supporting certificates (Work Experience, Achievements, Award’s, Recognitions, Trainings etc.)

বাছাই প্রক্রিয়াঃ Edex–China 100 Scholars Initiative :

সাধারন প্রার্থীর নির্বাচন মানদণ্ড 

. একাডেমিক যোগ্যতা:

  • ব্যাচেলর প্রোগ্রাম:ন্যূনতম CGPA ৪.০ / ৫.০ বা সমমান
  • মাস্টার্স প্রোগ্রাম:ন্যূনতম CGPA ৩.০ / ৪.০ বা সমমান
  • পিএইচডি প্রোগ্রাম:ন্যূনতম CGPA ৩.০ / ৪.০ বা সমমান

. ইংরেজি দক্ষতা:

  • প্রয়োজনে IELTS, TOEFL বা সমমানের প্রমাণপত্র।
  • শক্তিশালী একাডেমিক পারফরম্যান্স থাকা শিক্ষার্থীরা, যাদের ইংরেজি দক্ষতা সীমিত, তাদের জন্য প্রিপারেশন সাপোর্ট দেওয়া হতে পারে।

. আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র:

  • সম্পূর্ণ আবেদন ফর্ম
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র
  • স্টেটমেন্ট অফ পারপাস (SOP) / রিসার্চ প্রপোজাল (মাস্টার্স ও পিএইচডি প্রার্থীদের জন্য)
  • রেকমেন্ডেশন লেটার (মিনিমাম ২টি, মাস্টার্স ও পিএইচডি প্রার্থীদের জন্য)
  • পাসপোর্টের কপি

. মেধা ও প্রয়োজনভিত্তিক বিবেচনা:

  • মেধা ভিত্তিক:একাডেমিক পারফরম্যান্স, গবেষণা/নেতৃত্বের অভিজ্ঞতা, এবং লিডারশিপ পটেনশিয়াল।
  • প্রয়োজনভিত্তিক:যেসব শিক্ষার্থী আর্থিকভাবে সহায়তার প্রয়োজন দেখাবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

. নির্বাচন প্রক্রিয়া:
১. প্রাথমিক স্ক্রিনিং: ন্যূনতম একাডেমিক যোগ্যতা ও সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই।
২. শর্টলিস্টিং: একাডেমিক মেধা, গবেষণা/নেতৃত্বের সম্ভাবনা, এবং SOP-এর ভিত্তিতে।
৩. ইন্টারভিউ/অ্যাসেসমেন্ট: নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইন ইন্টারভিউ বা অ্যাসেসমেন্টে অংশ নেবে।
৪. চূড়ান্ত নির্বাচন:

  • শীর্ষ ১০% শিক্ষার্থী:সম্পূর্ণ ফ্রি সার্ভিস (মেডিকেল ফি, ভিসা ফি, এবং চীনে একমুখী বিমান টিকেট)
  • অন্য নির্বাচিত শিক্ষার্থী:কম খরচের সার্ভিস ও CSC স্কলারশিপের জন্য গাইডলাইন

. অন্যান্য শর্তাবলী:

  • এডেক্সের নির্দেশনা অনুযায়ী সময়মতো সব ধাপ সম্পন্ন করার প্রতিশ্রুতি।
  • CSC স্কলারশিপের অধীনে চীনে পড়াশোনার বাস্তব অভিপ্রায়।

Need-Based Free Service (%) নির্বাচনের মানদণ্ড

নীড-ভিত্তিক ফ্রি সার্ভিসের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে নিম্নলিখিত সূচকের ভিত্তিতে:

() আর্থিক অবস্থা (Financial Hardship)
  • পরিবারের মাসিক আয় খুব কম বা অনিয়মিত
  • পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি না থাকা / চাকরি হারানো
  • একাধিক পড়ুয়া শিক্ষার্থী থাকা
  • প্রাকৃতিক দুর্যোগ বা চিকিৎসাজনিত কারণে আর্থিক সংকট
() পারিবারিক ব্যাকগ্রাউন্ড
  • সিঙ্গেল প্যারেন্ট পরিবার
  • বিধবা/বিপত্নী পরিবার
  • কঠিন সামাজিক বা অর্থনৈতিক পরিস্থিতিতে বড় হওয়া
() একাডেমিক যোগ্যতা (Minimum Merits)
  • সিজিপিএ ভালো (UG/PG)
  • ন্যূনতম প্রয়োজনীয় স্কোর, কিন্তু উচ্চ প্রতিযোগিতার পর্যায়ে না থাকলেও
  • শেখার আগ্রহ, ধারাবাহিকতা ও উন্নতির প্রমাণ
() Motivation & Commitment
  • China Study এর প্রতি বাস্তব আগ্রহ
  • ভবিষ্যৎ লক্ষ্য পরিষ্কার
  • Study Plan/SOP সৎ, সুসংগঠিত এবং বাস্তবসম্মত
() ভেরিফিকেশন
  • পরিবারের আয়/চ্যালেঞ্জ সম্পর্কিত সাপোর্টিং ডকুমেন্ট
  • প্রয়োজন হলে সংক্ষিপ্ত ইন্টারভিউ

Full Free Service (%) + Airfare + Medical + Visa Fees নির্বাচনের মানদণ্ড

Brilliant & Need-Based Candidates–এর জন্য এটি সবচেয়ে প্রতিযোগিতামূলক ক্যাটাগরি। নির্বাচিত হবে যারা একইসাথে উচ্চ মেধাবী এবং চরম আর্থিক চ্যালেঞ্জ এর মধ্যে রয়েছে।

() অসাধারণ একাডেমিক পারফরম্যান্স (Academic Excellence)
  • সিজিপিএ অত্যন্ত উচ্চ (UG/PG)
  • ডিপার্টমেন্ট/ব্যাচ টপার বা অনুরূপ কৃতিত্ব
  • উল্লেখযোগ্য রিসার্চ, পাবলিকেশন বা প্রকল্প
  • প্রতিযোগিতায় (Olympiad/Competition) অংশগ্রহণ বা পুরস্কার
() আর্থিক চ্যালেঞ্জ (High Need Indicators)
  • পরিবারের উপার্জন অত্যন্ত কম
  • কোনোরকম শিক্ষাবৃত্তি/সহায়তা ছাড়া বিদেশে পড়ার সুযোগ অসম্ভব
  • পরিবার নিজে থেকে খরচ বহন করতে অক্ষম
  • দেশের প্রান্তিক আর্থ-সামাজিক অবস্থান
() Leadership & Potential
  • ভবিষ্যৎ নেতৃত্ব, গবেষণা ক্ষমতা, কমিউনিটি ইমপ্যাক্টের সম্ভাবনা
  • SOP/Study Plan এ পরিপক্কতা
  • উচ্চ চরিত্র, দায়িত্ববোধ ও বাস্তবসম্মত লক্ষ্য
() যাচাই ও মূল্যায়ন (Verification)
  • ডকুমেন্ট রিভিউ (Income, Tax, Certification ইত্যাদি)
  • সংক্ষিপ্ত ইন্টারভিউ
  • সত্যতা যাচাইয়ের জন্য রেফারেন্স চেক (যদি প্রয়োজন হয়)

সংক্ষেপে নির্বাচন পদ্ধতি

  • মোট আবেদনকারীর মধ্যে Top 5% Brilliant+ Top 5% High Need   এই যুক্ত মডেলে নির্বাচন
  • দুই ক্যাটাগরিই স্বচ্ছ, ডকুমেন্টভিত্তিক ও ইন্টারভিউ-সমর্থিত
  • চূড়ান্ত অনুমোদন Edex Global Nexus Selection Committee প্রদান করবে

Edex–China 100 Scholars Initiative 2026: Application Deadline and Process:

Deadline:

February 28th, 2026

Process:

. প্রফাইল জমা

শিক্ষার্থী নিজের অ্যাকাডেমিক ফলাফল, সাবজেক্ট পছন্দ, বিশ্ববিদ্যালয় পছন্দ, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেয়।

. প্রাথমিক স্ক্রিনিং

আমাদের সিলেকশন টিম CGPA, সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড, ভাষা দক্ষতা, গবেষণার অভিজ্ঞতা, আর্থসামাজিক অবস্থা (Interview)  এবং স্কলারশিপ সম্ভাবনা অনুযায়ী দ্রুত প্রাথমিক মূল্যায়ন করবে।

. সাবজেক্টইউনিভার্সিটি ম্যাচিং

শিক্ষার্থীর একাডেমিক রেজাল্ট ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী উপযুক্ত সাবজেক্ট, শহর এবং বিশ্ববিদ্যালয়ের নিবাচন করা।

. অ্যাপ্লিকেশন রূপরেখা তৈরি

শিক্ষার্থী কোন স্কলারশিপে আবেদন করবে, কতগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন হবে, কোন ডকুমেন্ট লাগবে এসব নির্দিষ্ট করে দেয়া।

. ডকুমেন্ট প্রস্তুতি মূল্যায়ন

সাপেক্ষে প্রয়োজনীয় ফাইলগুলো রিভিউ:

  • SOP/Study Plan
  • Recommendation
  • CV
  • Passport
  • Educational Documents
  • Research Idea/Proposal (যদি প্রয়োজন হয়)
. ডকুমেন্ট সংশোধন ও চূড়ান্ত প্রস্তুতি

ভাষাগত ভুল, কাঠামোগত ঘাটতি, দুর্বল ইত্যাদি ঠিক করে শক্তিশালী ফাইল প্রস্তুত করা।

. Supervisor Communication (যদি প্রয়োজন হয়)

গবেষণা-ভিত্তিক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রফাইল-ম্যাচড সুপারভাইজার যোগাযোগে সহায়তা।

. অ্যাপ্লিকেশন সাবমিশন

CSC Portal, University Portal এবং Provincial Platforms যেখানে দরকার সব জায়গার আবেদন সময়মতো জমা দেওয়া।

. ফলোআপ ও ট্র্যাকিং

ইউনিভার্সিটি যদি অতিরিক্ত ডকুমেন্ট চায়, ইমেইল পাঠায় বা ইন্টারভিউ স্থির করে এসবের সব জবাব ও ফলো-আপ করা।

১০. ইন্টারভিউ প্রস্তুতি

University Interview, Supervisor Interview বা Visa Interview যা প্রয়োজন তার জন্য প্রশিক্ষণ দেওয়া।

১১. ফলাফল মনিটরিং ও আপডেট

অফার লেটার, স্কলারশিপ নোটিশ বা কন্ডিশনাল রিকোয়ারমেন্ট সব মনিটর করে শিক্ষার্থীকে জানানো।

১২. ভিসা প্রসেস গাইড

JW201/JW202, Admission Letter, Medical Check, Bank Statement, Visa Form এসব ধাপে ধাপে সাজিয়ে দেওয়া।

১৩. ফ্লাইট, প্রস্তুতি ও যাত্রা নির্দেশনা

কি নিতে হবে, কেনাকাটা,  মেডিসিন, কোন জিনিস নিষিদ্ধ, ইমিগ্রেশন, কাস্টমস, এয়ারপোর্ট এ কি কি করণীয় সব বিষয়ের গাইডলাইন দেওয়া।

১৪. চীনে পৌঁছে প্রাথমিক সেটআপ গাইড
  • ডরমিটরি
  • রেসিডেন্সপারমিট
  • সিমকার্ড
  • ব্যাংকঅ্যাকাউন্ট
  • ক্লাসরেজিস্ট্রেশন
১৫. পড়াশোনা শুরু হলে সাধারণ গাইডলাইন

সুপারভাইজারের সাথে সম্পর্ক, কোর্সওয়ার্ক, গবেষণা শুরু, ক্যাম্পাস লাইফ এসব বিষয়ে গাইডলাইন।

Edex–China 100 Scholars Initiative 2026 – বিশেষ সুবিধাসমূহ :

১. ২০২৬ সালের জন্য অত্যন্ত যুক্তিসঙ্গত ও সাশ্রয়ী সার্ভিস ফি।
২. একই পরিবারের একাধিক আবেদনকারী (Sibling বা Spouse) থাকলে ২৫% ছাড়
৩. মোট আবেদনকারীর % শিক্ষার্থীকে Need-Based ফ্রী সার্ভিস প্রদান।
৪. মোট আবেদনকারীর % শিক্ষার্থীকে Full Free Service + (এয়ারফেয়ার+মেডিকেল ফি+ভিসা ফি) for Briliant and Need based candidates.
৫. ন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের জন্য ১০% ছাড়
৬. বেকার (Unemployed) শিক্ষার্থীদের জন্য % ছাড়
৭. আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, আর্থিক অবস্থা ও প্রয়োজন বিবেচনায় বিশেষ সহায়তা।

পড়াশোনা শেষ করার পর চাকরি ও স্থায়ী বসবাস (PR) Pathways:

চীনে পড়াশোনার পর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চাকরি ও স্থায়ী বাসস্থানের (PR) সম্ভাবনা নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো

১. চীনে চাকরির সুযোগ

চীনে পড়াশোনা শেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে কাজ করতে পারেন:

ক. চীনা কোম্পানিতে কাজ
  • প্রযুক্তি ও IT: Huawei, Alibaba, Tencent, ByteDance, DJI

  • উৎপাদন ও প্রকৌশল: CRRC, FAW, Geely, Sinopec

  • শিক্ষা ও ভাষা প্রশিক্ষণ: আন্তর্জাতিক স্কুল, IELTS/TOEFL/English Language Institutes

  • গবেষণা ও উদ্ভাবন: বিশ্ববিদ্যালয় ও R&D সেন্টার

খ. বহুজাতিক কোম্পানি
  • চীনে অবস্থিত মার্কিন, ইউরোপীয়, জাপানি ও দক্ষিণ কোরিয়ান কোম্পানি

  • উদাহরণ: Microsoft, Siemens, Samsung, Pfizer, Nestle

  • দক্ষতা ভিত্তিক হায়ারিং, বিশেষ করে STEM, IT, বায়োটেকনোলজি, অর্থনীতি ও ফাইন্যান্সে

গ. বাংলাদেশে চীনা কোম্পানি ও ব্যবসা
  • চীনা বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠান যেমন Huawei, ZTE, Haier, BYD Bangladesh Branch

  • বিপণন, ব্যবসা, প্রকৌশল, IT এবং ম্যানেজমেন্ট পদের জন্য চাকরির সুযোগ

২. ব্যবসা ও স্টার্টআপ

  • চীনের অভিজ্ঞতা নিয়ে চীনে ও বাংলাদেশে ব্যবসা বা স্টার্টআপ শুরু করা সম্ভব

  • প্রযুক্তি, শিক্ষা, ই-কমার্স, গ্রিন এনার্জি ও স্বাস্থ্য খাতে স্টার্টআপের চাহিদা বেশি

  • চীনের বিনিয়োগকারী এবং চীনা ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহার করে সহজভাবে ফান্ডিং নেওয়া যায়

৩. স্থায়ী বসবাস (PR) চীনে

  • সাধারণত 10 বছরের কাজের অভিজ্ঞতা ও স্থায়ী চাকরির পরে চীনে PR পাওয়া যায়

  • কিছু প্রোগ্রাম উচ্চশিক্ষা + প্রতিভা (talent) ভিত্তিক PR সহজতর করতে পারে, বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও উচ্চমানের R&D পেশাজীবীদের জন্য

৪. বিদেশে আরও উচ্চশিক্ষা ও PR

  • চীনে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা EU, US, Canada, Australia, New Zealand এ Master/PhD করতে পারেন

  • STEM বা Business/Management/Finance ক্ষেত্রে আবেদন করলে শিক্ষার্থীভিত্তিক ভিসা ও স্থায়ী বাসস্থানের সুযোগ পাওয়া যায়

  • উদাহরণ:

    • US: H-1B + Green Card, NIW EB1, NIW EB2, NIW EB3+ Green Card

    • Canada: PGWP + PR via Express Entry

    • Australia: Post-study work visa + PR via Skill Select

    • New Zealand: Post-study work visa + Skilled Migrant Category

৫. গুরুত্বপূর্ণ পরামর্শ

  1. চীনে চাকরির জন্য:

    • চাইনিজ ভাষায় দক্ষতা (HSK 4–6) খুব গুরুত্বপূর্ণ

    • Internship ও বিশ্ববিদ্যালয়ের Industry Collaboration কাজে অংশ নিন

  2. বাংলাদেশে চাইনিজ/মাল্টিন্যাশনাল চাকরির জন্য:

    • চীনে অভিজ্ঞতা + ভাষা + প্রযুক্তিগত দক্ষতা প্রাধান্য পায়

  3. বিদেশে উচ্চশিক্ষা ও PR জন্য:

    • চীনের Degree ও Research Experience ভালোভাবে Resume / SOP এ তুলে ধরুন

    • আন্তর্জাতিক Network ও Recommendation Letter গুরুত্বপূর্ণ

  4. ব্যবসা/স্টার্টআপের জন্য:

    • চীনের প্রযুক্তি, বাজার ও supply chain জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশে নতুন উদ্যোগ শুরু করা যায়

    • EU, US, Canada ও Aus/NZ তে Expansion বা Incorporation সম্ভাব্য

 

এডেক্স গ্লোবাল নেক্সাস – আমাদের সেবা (চীনে ১৫ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে) :

বিষয় নির্বাচন থেকে শুরু করে চীনে সেটেল হওয়া এবং গ্র্যাজুয়েশন পরবর্তী ক্যারিয়ার পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন

  • ক্যারিয়ার প্লানিং এর উপর ভিত্তি করে বিষয় (Subject/Major), বিশ্ববিদ্যালয় এবং শহর/লোকেশন নির্বাচন
  • প্রোফাইল অনুযায়ী স্কলারশিপ ও সঠিক প্রোগ্রাম ম্যাচিং and CSCA Exam Guide (Undergraduate)
  • SOP/Study Plan লেখায় সহায়তা ও সম্পাদনা
  • রিসার্চ প্রপোজাল প্রস্তুত ও উন্নয়নে সহায়তা
  • পাবলিকেশন এ সহায়তা
  • সুপারভাইজার খোঁজা ও যোগাযোগের সহায়তা
  • Acceptance Letter পাওয়ার সহায়তা
  • CSC, Provincial, University Scholarship আবেদন
  • বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশন সাবমিশন
  • বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ডকুমেন্ট/ফলো-আপ ম্যানেজমেন্ট
  • সুপারভাইজার ইন্টারভিউ ট্রেনিং
  • বিশ্ববিদ্যালয় ইন্টারভিউ ট্রেনিং
  • ভিসা ডকুমেন্ট সাজানো
  • ভিসা ইন্টারভিউ ট্রেনিং
  • মেডিকেল, PCC, ব্যাংক ডকুমেন্ট প্রস্তুতি গাইড
  • ফ্লাইট বুকিং ও ট্রাভেল গাইড
  • এয়ারপোর্ট–টু–ডরমিটরি সহায়তা গাইড
  • ডরমিটরি সেটআপ ও প্রাথমিক গাইড
  • সিম কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, রেসিডেন্স পারমিট গাইড
  • ক্লাস রেজিস্ট্রেশন ও ইউনিভার্সিটি গাইড
  • দৈনন্দিন জীবন, খরচ ব্যবস্থাপনা ও সেফটি গাইড
  • পড়াশোনার সময় যেকোনো সমস্যার বিষয়ে পরামর্শ – চীনে ১৫ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে
  • লাইব্রেরি অ্যাক্সেস, জার্নাল সাবস্ক্রিপশন, রিসার্চ টুলস (CNKI, Elsevier, IEEE) ব্যবহারে, কনফারেন্স/ওয়ার্কশপ/সিম্পোজিয়াম অংশগ্রহণে পরামর্শ
  • গবেষণা, ল্যাবওয়ার্ক ও সুপারভাইজার ম্যানেজমেন্ট বিষয়ে পরামর্শ
  • থিসিস/ডিসার্টেশন পরিকল্পনা, লেখা ও সংশোধন বিষয়ে পরামর্শ
  • গ্র্যাজুয়েশন রিকোয়ারমেন্ট, পাবলিকেশন ও ফাইনাল ডিফেন্স প্রস্তুতি বিষয়ে পরামর্শ
  • চীনে চাকরি, ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি কানেকশন বিষয়ে পরামর্শ 
  • গ্র্যাজুয়েশনের পর ইউরোপ, অ্যামেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপ ও মাইগ্রেশন বিষয়ে গাইড ও পরামর্শ
  • এলামনাই নেটওয়ার্ক এর মাধ্যমে ক্যারিয়ারে সহায়তা—চীনে ১৫ বছরের আচাদেমিয়া একাডেমিয়া-ইন্ডাস্ট্রি  প্রফেশনাল নেটওয়ার্ক ও কানেকশন ব্যবহার করে
  • দীর্ঘমেয়াদী ক্যারিয়ার রোডম্যাপ ডিজাইন  বিষয়ে পরামর্শ (Academia, Research, Industry, Startup, Permanent Resident)
Application Deadline: February 28th, 2026

Registration: https://forms.gle/tbyuPbeW45vPEMPJ7

 

Contact for Application:

Address:
Level 4 (B), House # 30, Road # 20, Block # K, Banani, Dhaka-1213, Bangladesh
Phone Number:
+880 1711994502 (WhatsApp)
+880 1806-682282 (WhatsApp)
Email: info@edexglobalnexus.com
Facebook
X (Twitter)
YouTube
LinkedIn
Instagram